বিডিরেনে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান, নওগাঁয় স্বাস্থ্যসেবায় অনিয়মেরও প্রমাণ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন)-এ ক্রয়নীতি, মানবসম্পদ ব্যবস্থাপনা ও কার্যাদেশ প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

Islami Bank

দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং **বিডিরেনের প্রধান অর্থ কর্মকর্তা (CFO)**সহ সংশ্লিষ্ট কয়েকজনের বক্তব্য গ্রহণ করা হয়।

অভিযান শেষে দুদক টিম জানায়, সংগৃহীত তথ্য-উপাত্তের প্রাথমিক বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ বিশদভাবে পর্যালোচনা শেষে টিম একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করবে।

অভিযান ০২: নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের প্রমাণ:

নওগাঁ জেলার বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ হতে আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন…নবীনগরে বিএডিসি’র ডেপ সার ডাকাতি হওয়া কার্গো প্রশাসন কর্তৃক জব্দ: সরেজমিনে নৌ পুলিশ নড়ে চড়ে বসেছে

one pherma

অভিযানকালে দুদক টিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে এবং ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে তথ্য সংগ্রহ করে।

এছাড়া, হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের বায়োমেট্রিক হাজিরা তালিকা, ওষুধ মজুদ ও বিতরণ সংক্রান্ত স্টক রেজিস্টারসহ বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন, বিশেষত বাথরুমগুলো নোংরা ও ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।

দুদক জানায়, সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য বিশ্লেষণ শেষে প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us