প্রথমবারের মতো অটোমেশন পদ্ধতিতে হতে যাচ্ছে হোমিওপ্যাথিক ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৫

ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী কোর্স, ডিএইচএমএস’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর শুক্রবার। প্রথমবারের মত সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে দেশের সকল বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালে এ ভর্তি পরীক্ষা নেয়া হবে।

Islami Bank

৪ বছর ৬ মাস মেয়াদী এই কোর্সের এবারে ভর্তি পরীক্ষায় কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও টেলিটক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের ৪৯ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

আরও পড়ুন…আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন শেখ হাসিনা

one pherma

পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতি ইতিমধ্যে শেষ করা হয়েছে বলেও জানান তিনি শিক্ষার্থীদের কে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে। কোন ধরনের অনিয়ম কিংবা বিশৃঙ্খলার ব্যাপারে কঠোর নির্দেশনাও দেয়া হয়েছে এতে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us