মঙ্গলবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১ নভেম্বর ২০২৫

সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

Islami Bank

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের গত ৩০ অক্টোবর সই করা স্মারকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় কোর্টের প্রশাসন ভবনের (ভবন নং-৪) দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন…নির্বাচন ঘিরে জোর প্রস্তুতিতে নির্বাচন কমিশন

one pherma

সুপ্রিম কোর্ট প্রশাসন সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সুপ্রিম কোর্টের আগামী বছরের বর্ষপঞ্জি (২০২৬ সালের বর্ষপঞ্জি) এবং সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকটি ব্যাচের বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতির বিষয় ফুল কোর্ট সভার আলোচ্যসূচিতে রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us