মানবতাবিরোধী অভিযোগ অস্বীকার করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে চলমান বিচার রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত “ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন”।
ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে কয়েক দিনের মধ্যে এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ ইতিমধ্যে তার জন্য মৃত্যুদণ্ডের আবেদন করেছে।
গোলাগুলির নির্দেশ দেইনি অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শতাধিক বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা। তবে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন,পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও আমি কোনো সময় নিরস্ত্র বেসামরিকদের ওপর গুলি চালানোর নির্দেশ দিইনি।
একটি আদালতে উপস্থাপিত অডিও রেকর্ডিংতে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন’ এর ইঙ্গিত পাওয়া যায়। এ বিষয়ে হাসিনার বক্তব্য, তিনি বিচার চলাকালীন নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাননি।
জাতিসংঘের তদন্তকারীদের দাবি, জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলেছে, ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টায় পরিকল্পিত ও প্রাণঘাতী দমন-পীড়ণের ফলে ১,৪০০ জন পর্যন্ত মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন…COP30-এ যুগান্তকারী ঘোষণা: জলবায়ু তথ্যের অখণ্ডতা রক্ষায় ১৩ দেশের বৈশ্বিক প্রতিশ্রুতি
সহযোগীদের বিরুদ্ধে মামলাও চলছে, এ বছরের জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
কামাল পলাতক; রাষ্ট্রপক্ষ তার জন্য মৃত্যুদণ্ড চেয়েছে। মামুন দায় স্বীকার করলেও তার সাজা এখনও ঘোষিত হয়নি।রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেছেন,আমার দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে শেষ করতে তারা এই সাজানো বিচার শুরু করেছে।
তার আইনজীবীরা জাতিসংঘে জরুরি আবেদন দাখিল করেছেন, যেখানে ন্যায়বিচার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গুরুতর অভিযোগ আরও বিচারাধীন
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দায়ের আরও মামলাগুলোর মধ্যে রয়েছে:
গোপন কারাগারে বন্দি রাখা, বিচারবহির্ভূত হত্যা ও গুম, রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে হত্যার অভিযোগ, সব অভিযোগই হাসিনা অস্বীকার করেছেন এবং বলেছেন,vকোনো কর্মকর্তার অপব্যবহার হলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.