ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ মিতা আক্তার ও তার সহযোগী সহ দুইজনকে আটক করেছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামের নেতৃত্বে রবিবার (১৬/১১)সন্ধ্যায় রতনপুর ইউনিয়নের মিতা আক্তারের বাবার বাড়ি থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন…বিশ্ব টয়লেট দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
মিতা উক্ত ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মৃত মাসুদ মিয়ার স্ত্রী।নবীনগর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা অস্ত্রটি অবৈধভাবে মজুত রাখছিল।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.