আইনশৃঙ্খলা ঠিক থাকলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল: সিইসি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Islami Bank

আরও পড়ুন…বিশেষ বৈঠক অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদে

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, “গণভোট নিয়ে এখনও পূর্ণ মাত্রায় প্রচারণা শুরু হয়নি। খুব শিগগিরই সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘আগের চেয়ে উন্নত’
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সার্বিক অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

one pherma

সিইসির ভাষায়, “আগেও চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সামনের সময় আইনশৃঙ্খলা আরও উন্নত হবে।”

১৫ বছর পর ভোট প্রক্রিয়া দেখাতে মক ভোটিং
মক ভোটিং আয়োজন সম্পর্কে সিইসি নাসির উদ্দিন বলেন, আদর্শ পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কী ধরনের পরিবেশ থাকে—তা দেখাতে চেয়েছে ইসি। গত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা খুব একটা পায়নি, তাই ভোটদানের প্রক্রিয়া সামনে তুলে ধরতেই এ উদ্যোগ।

তিনি আরও জানান, একইসঙ্গে দুই ব্যালটে ভোট দিতে গড়ে কত সময় লাগছে, সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us