ইউক্রেনের নৌ ড্রোন হামলায় দুই ট্যাংকার ক্ষতিগ্রস্ত, নিরাপদে বাংলাদেশি নাবিকরা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩০ নভেম্বর ২০২৫

কৃষ্ণসাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’-এর অংশ হিসেবে চলাচলকারী জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, গাম্বিয়ার পতাকাবাহী ‘এমটি কায়রোস’ ও ‘বিরাট’ নামের ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়।

Islami Bank

বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, উচ্চগতিতে ছুটে আসা নৌ ড্রোনগুলো ট্যাংকারে আঘাত হানার পরই তীব্র বিস্ফোরণ ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

হামলাটি ঘটে গত শুক্রবার (২৮ নভেম্বর) তুরস্কের উপকূলে। পরদিন শনিবার ‘বিরাট’ ট্যাংকারে আরও একটি হামলার খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত হয়নি।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, তুরস্কের কোস্ট গার্ড সদস্যরা ‘এমটি কায়রোস’ ট্যাংকার থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে চারজন বাংলাদেশি নাবিক রয়েছেন। সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

one pherma

ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় ‘সি বেবি’ নামের বিশেষ নৌ ড্রোন ব্যবহার করা হয়েছে, যা ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ তৈরি করেছে। কায়রোস ট্যাংকারটি কৃষ্ণসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে এবং ‘বিরাট’ ট্যাংকারটি আরও পূর্বদিকে ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া পুরনো ও মালিকানা-অস্পষ্ট শত শত ট্যাংকার নিয়ে এক ধরনের ‘ছায়া নৌবহর’ গড়ে তোলে।

বীমা ও রেজিস্ট্রেশন নিয়ে এসব জাহাজের উৎস সম্পর্কে নানা ধোঁয়াশা রয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় ছিল।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us