যা বললেন আসিফ মাহমুদ পদত্যাগের বিষয়ে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চিত করেছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারেননি তিনি।

Islami Bank

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এই বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।

রাজনৈতিক মহলে খবর ছিল যে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন এবং এজন্য তিনি ইতোমধ্যে ওই এলাকায় ভোটার হয়েছেন। এছাড়া গুঞ্জন ছিল তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগও করেছেন।

one pherma

আরও পড়ুন…হাইকোর্টের রায় বহাল বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে সংবাদ ছড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট বর্তমান সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি সহকারী প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) যাত্রা শুরু করলে, নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ওই দলের আহ্বায়ক হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us