সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।অভিযোগে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

Islami Bank

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন সরকার পতনের পরও সংশ্লিষ্ট একটি নিষিদ্ধ রাজনৈতিক মতাদর্শের অনুসারীরা দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠন পুনরুজ্জীবনের প্রচারণা চালিয়ে আসছেন।

এতে আরও দাবি করা হয়, এসব বক্তব্য ও পোস্টের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পেয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনায় উদ্বুদ্ধ হচ্ছে।

আরও  ‍পড়ুন…বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে শোক প্রকাশ জাতিসংঘ ও ইইউর

one pherma

এদিকে, একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

পুলিশ জানায়, ধানমন্ডি-২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় আনিস আলমগীর জিমে এসে ব্যায়াম শেষে রাত আনুমানিক ৮টার দিকে বের হন। এ সময় তিনি পুলিশের উপস্থিতি লক্ষ্য করেননি বলেও জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন আনিস আলমগীর। তিনি দৈনিক আজকের কাগজসহ একাধিক জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us