গ্রেপ্তার আনিস আলমগীর

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২৫

উত্তরা পশ্চিম থানার একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে আদালতে নেওয়া হবে তাকে।

Islami Bank

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটকের পর থেকে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ করা হয়।

one pherma

আরও পড়ুন…শাহবাগ অবরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us