৫ দিনের রিমান্ডে আনিস আলমগীর

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

Islami Bank

জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে আনিস আলমগীরকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। এরপর সোমবার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি।এ মামলায় আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।

আরও পড়ুন…সিঙ্গাপুর পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

one pherma

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us