নূরনগর সামাজিক সংগঠন এর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সংগঠন আলোকিত নূরনগর সামাজিক সংগঠন, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার, ২৬ ডিসেম্বর বিকেলে বড়হিত রেজিস্ট্রার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

Islami Bank

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম দূর্জয় এর যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পারভেজ আহমেদ জয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, বড়হিত গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হানিফ সওদাগর, হাজী শাহ মাহমুদ, আব্দুল হাই, ইসমাইল হোসেন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য এহসানুল হক সুজন, ইমাম হোসাইন, নাজমুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ, তৌফিক এলাহী, রুবেল আহমেদ, আলামিন খান, আলামিন খান সহ আরও অনেকে।

one pherma

অতিথিরা বলেন, সংগঠনটি দীর্ঘ ৫ বছর ধরে ঐক্য, মানবসেবা ও সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে— তা সত্যিই প্রশংসনীয়।শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় পরে ৬ষ্ঠ বর্ষে পদার্পণের কেক কাটা হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us