খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিরপুর গার্লস আইডিয়ালে বিশেষ দোয়া

ইবাংলা.প্রেস | রিয়াজুল ইসলাম | ১ জানুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১১ টার সময় বিদ্যালয় অভ্যান্তরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Islami Bank

আরও পড়ুন…স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। শোকের তৃতীয় দিনে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

one pherma

এ বিশেষ দোয়ার আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনাত ফারহানা, সহকারি প্রধান শিক্ষক আহমদ উল্যাহ কাশেমী, প্রভাতী শাখার ইনচার্জ সোয়ারা সুলতানাসহ সকল বিভাগের শিক্ষক-কর্মচারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও এ দোয়ার মাহফিলে শিক্ষার্থী এবং অভিভাবকগণও অংশ নেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আপসহীন নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ দোয়ার মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আহমদ উল্যাহ কাশেমী।

ইবাংলা.প্রেস/ ইসরাত

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us