ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।
আরও পড়ুন…দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত
কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন,
হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ,
প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না , আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন। সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয় বিএনপির পক্ষ থেকে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.