বায়োফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ কক্সবাজারে অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | কক্সবাজার প্রতিনিধি | ৩ জানুয়ারী ২০২৬

অত্যন্ত আনন্দঘন পরিবেশে কক্সবাজার লং বীচ হোটেলের কনফারেন্স লাউঞ্জে বায়োফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে কোম্পানীর বিগত বছরের সাফল্য পর্যালোচনা, নতুন পণ্য ও কৌশল নিয়ে আলোচনা করে ভবিষ্যৎ বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

Islami Bank

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বেলা ১২ টায় কক্সবাজার লং বীচ হোটেলের কনফারেন্স লাউঞ্জে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও নেটওার্কিং বিবেচনা করে চলতি বছরের অগ্রগতির সোপান রচনা করা হয়। অনুষ্ঠানের মূল পর্ব বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়ার সম্মানে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োফার্মা লিঃ এর বর্তমান চেয়ারম্যান ডাঃ শাহবুদ্দিন আহমেদ চৌধুরী।

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লকিয়ত উল্ল্যা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানীর বর্তমান ভাইস চেয়ারম্যান ডাঃ আনোয়ারুল আজীম। সূচনা বক্তব্য রাখেন কোম্পানীর সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাঃ এন এ কামরুল আহসান। এছাড়া কোম্পানীর পরিচালনা পর্ষদের মধ্যে ডাঃ মিজানুর রহমান, ডাঃ আলী আশরাফ খান, ডাঃ ফজলুর রহমান মজুমদার, মোঃ সাইফুল আমিন, প্রফেসর ডাঃ জহির উদ্দিন মাহমুদ সহ দেশ বরেণ্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন এবং এদের অনেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

কোম্পানীর এ বার্ষিক বিক্রয় সম্মেলনে সারাদেশ থেকে সকল মেডিকেল প্রোমোশন অফিসার, টিম লিডার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজারসহ বায়োফার্মার উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী বৃন্দের উপস্থিতির ফলে অনুষ্ঠানের নান্দনিকতা ও গুরুত্ব বেড়ে যায় এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি শেষ হয়। পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সিনিয়র ডাক্তারবৃন্দ কোম্পানীর অতীত ও বর্তমান ইতিহাস তুলে ধরে প্রতিনিধিদের ক্যারিয়ার গঠনের পরামর্শ দেন।

আরও পড়ুন…বড় দুঃসংবাদ ঢাকাসহ সারাদেশের জন্য

যারা বিগত বছরে সেলসে ভালো performance দেখিয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয় এবং পরিচালনা পর্ষদের উপস্থিতিতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে তারা পুরষ্কার গ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও কবিতা আবৃত্তি, গান, হামদ ও নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বদের পুরষ্কার দেয়া হয়। যারা টার্গেট এর চেয়ে ও বেশী সেলস করেছেন তাদেরকে ক্রেস্ট, প্রশংসাপত্র ও আর্থিক সম্মানী দিয়ে দিয়ে সম্মানিত করা হয় এবং অনেককে প্রমোশন দেয়া হয়।

one pherma

এদের মধ্যে তিন জনকে ম্যান অফ দ্যা ইয়ার ঘোষনা করে প্রশংসাপত্র দেয়া হয়। নয়জন প্রবীণ কর্মকর্তাদের ক্রেস্ট, প্রশংসাপত্র ও আর্থিক সম্মানী দিয়ে সম্মানিত করা হয়। সেলস ম্যানদের জীবন-জীবিকা নিয়ে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটকে মাহবুবের দৃষ্টি নন্দন ও অনবদ্য অভিনয়ে উপস্থিত অনেকের চোখের পানি চলে আসে, তার অভিনয়ে মনে হয় যেন ফালানী নাটকের ইষিতার অভিনয়। এক ঐতিহাসিক মনোমুগ্ধকর অনুভূতি।

এ নাটক সেলস প্রতিনিধিদের জন্য আগামী দিনের পথ নির্দেশিকা। র‍্যাফেল ড্র সহ আরো অনেক প্রণোদনা মূলক অনুষ্ঠান উপস্থিত সকলে আনন্দ চিত্তে উপভোগ করেন। কোম্পানির পরিচালনা পর্ষদের সকল সদস্যের আতিথেয়তা, স্নেহ ও ভালোবাসায় বিক্রয় প্রতিনিধিগণ অভিসিক্ত।

সকল স্তরের বিক্রয় কর্মকর্তা ও কোম্পানির কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আভিজাত্য পরিবেশে ঐতিহাসিক এ মিলন মেলা আয়োজনের জন্য কোম্পানীর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লকিয়ত উল্ল্যা প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সেশনে অনুপ্রেরণা মূলক বক্তব্য দিয়ে সবাইকে নিজ নিজ ক্যারিয়ার গঠনের নির্দেশ দেন এবং কোম্পানীকে আপন করে নেয়ার পরামর্শ দেন।

বর্তমান চেয়ারম্যান জনাব ডাঃ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী তার সমাপনী বক্তৃতায় উপস্থিত সকলস্তরের সেলস প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোম্পানীর মূল কিন্তু ফুল নয়। কারন ফুল ঝরে যায় মূল থেকে যায়। আপনারাই কোম্পানির মূল চালিকা শক্তি। তিনি আরো বলেন আমরা ৪৫০০ শেয়ার হোল্ডার এবং আপনারা, কর্মকর্তা ,কর্মচারী সহ ১৫০০ জন। এ ৬ হাজার সদস্য নিয়ে আমরা একটি বৃহৎ পরিবার। আমরা সকলে এ পরিবারের সদস্য।

আগামী দিনের সেলস টার্গেট ফুলফিল করার জন্য সবাইকে হাসি মুখে অঙ্গীকার বদ্ধ করা হয়। তিনি লাঞ্চে অংশগ্রহণের অনুরোধ করেন। অনুষ্ঠান পরিচালনায় জড়িতদের ধন্যবাদ জানান। উপস্থিত সবাইকে অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কোম্পানীর সকল কর্মকর্তা,মেডিকেল প্রমোশন অফিসার, এরিয়া সেলস ম্যানাজার, রিজিওনাল সেলস ম্যানেজারসহ সম্মেলনের সকল কলা, কৌশলী সী বীচে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহনের মাধ্যমে বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us