শেয়ারবাজার ও ব্যাংক ঋণ কেলেঙ্কারি: সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৮ জানুয়ারী ২০২৬

শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি, ব্যাংক ঋণ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Islami Bank

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন।

একইসঙ্গে অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ এবং বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেছেন।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে বিপুল ঋণ:

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, জনতা ব্যাংক পিএলসি’র লোকাল অফিস, ঢাকার মাধ্যমে ‘কোজি এ্যাপারেলস লিমিটেড’ নামের একটি নবসৃষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ইডিএফ সুবিধাসহ বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। অথচ প্রতিষ্ঠানটির পরিচালকগণের পূর্বে কোনো বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা ছিল না।

আরও পড়ুন…ঘুসের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার দুদকের হাতে আটক

one pherma

পরবর্তীতে অভিযুক্তরা নিজেদের মধ্যে ভুয়া আমদানি-রপ্তানি দেখিয়ে Accommodation Bill তৈরি করেন। এতে প্রায় ১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার (২০২২ সালের গড় বিনিময় হার অনুযায়ী প্রায় ১৩৬৬ কোটি টাকা) আত্মসাৎ করা হয় বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

মানিলন্ডারিংয়ের প্রমাণ:

দুদক জানায়, আত্মসাৎকৃত অর্থ বিভিন্ন পর্যায়ে রূপান্তর, হস্তান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে। এর একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

যেসব আইনে মামলা:

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭এ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ৪ ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us