বেগম জিয়াকে ধারণ করতে হবে দেশকে ভালো রাখতে হলে: আসিফ নজরুল

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৬ জানুয়ারী ২০২৬

বাংলাদেশকে ভালো রাখতে হলে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

Islami Bank

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এক শোকসভায় এমন মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা বলেন, জীবদ্দশায় আমি বেগম খালেদা জিয়ার বিভিন্ন প্রোগ্রামে যেতাম। আমি একটা কথা প্রায়ই বলতাম- বেগম জিয়া ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকবে।

আমি বিশ্বাস করি, উনি অবশ্যই এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো রাখতে হয়, তাহলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

মানুষের হৃদয়ে খালেদা জিয়ার ঠাঁই হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে ঘৃণা প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এজন্য খালেদা জিয়ার ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।

one pherma

আরও পড়ুন…বেগম জিয়াকে ধারণ করতে হবে দেশকে ভালো রাখতে হলে: আসিফ নজরুল

এ সময় জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মুক্তভাবে বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে পারায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন আসিফ নজরুল।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আয়োজিত ওই শোকসভায় বিএনপি চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ছাড়াও তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত ওই শোকসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us