আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ জানুয়ারী ২০২৬

আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, শিক্ষা শুধু একটি মৌলিক মানবাধিকারই নয়, বরং বৃহত্তর সুযোগ, মর্যাদা ও শান্তির অন্যতম প্রধান উৎস।

Islami Bank

তবে বাস্তবতা হলো—বিশ্বজুড়ে এখনো প্রায় ২৭২ মিলিয়ন শিশু ও তরুণ-তরুণী দারিদ্র্য, বৈষম্য, সংঘাত, বাস্তুচ্যুতি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

মহাসচিব বলেন, এই সংকট মোকাবিলায় সরকার, উন্নয়ন অংশীদার ও দাতা সংস্থাগুলোর উচিত নীতি নির্ধারণ, বাজেট প্রণয়ন এবং পুনরুদ্ধার কার্যক্রমে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। বিশেষ করে শিক্ষা খাতে অর্থায়ন, প্রবেশাধিকার ও মানের যে স্থায়ী ব্যবধান রয়েছে, তা দ্রুত দূর করার তাগিদ দেওয়া হয়।

one pherma

আরও পড়ুন…মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে তারেক রহমানের ফ্যামিলি কার্ড: মির্জা ফখরুল

এ বছর আন্তর্জাতিক শিক্ষা দিবসের প্রতিপাদ্যের আলোকে তরুণদের কণ্ঠস্বর শোনার ওপর জোর দেওয়া হয়েছে। যোগ্য শিক্ষক নিশ্চিত করা, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান এবং প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us