দেশের সুপ্রতিষ্ঠিত ঔষধ কোম্পানী বায়োফার্মার বার্ষিক বনভোজন গত ২৬শে জানুয়ারি কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান বিপিএল হাউজিং এর প্রজেক্টে অনুষ্ঠিত হয়।
নারায়ানগঞ্জ জেলার রূপগঞ্জের কুশাবো আইতলা এলাকায় ১৫০ বিঘা জমির উপর দেশের স্বনামধন্য ডাক্তারদের এই আবাসিক প্রকল্প। গাছপালায় ঘেরা সবুজায়ন নৈসর্গিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এ আবাসিক প্রকল্প।
বায়োফার্মা ও বায়োগ্রুপের আটশতাধিক শ্রমিক কর্মচারী এ বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন। এ বিশাল আয়োজনে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব,সাংবাদিক ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।
প্রজেক্টের ডিরেক্টর অপারেশন মোহাম্মদ জহিরুল হক সবুজ পরিচালনা পর্ষদ, আমন্ত্রিত অতিথি ও শ্রমিক কর্মচারীদের ফুল দিয়ে বরন করে নেন এবং সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।
বনভোজনে পরিচালনা পর্ষদের সকল সদস্যদের অংশগ্রহনে মালিক কর্মচারীদের সৌহার্দ্যপূর্ন পরিবেশে এক অভূতপূর্ব মিলন মেলায় পরিণত হয়।এ বিশাল এলাকায় কর্মকর্তা ও কর্মচারীরা
কিছু সময়ের জন্য প্রকৃতির সাথে মিশে যায়। ছায়াঘেরা সবুজ পরিবেশে অংশগ্রহণকারীগন গল্পগুজবে বেশ উল্লেসিত হয়ে উঠে।এবং বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণের মাধ্যমে অনাবিল আনন্দে হারিয়ে যায়।বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র
পরিচালনা পর্ষদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিত আবৃত্তি, ক্রিকেট ও ফুটবল খেলার প্রতিযোগিতা অনুষ্টিত হয়। বিজয়ীরা ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের হাত থেকে পুরস্কার গ্রহণ করে।
আরও পড়ুন…বাংলাদেশে রপ্তানিতে শুল্ক কমানোর সম্ভাবনা ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র
আয়োজনের ব্যপকতায় এবং বৈচিত্র খাবারে আভিজাত্য পরিবেশনায় পরিচালনা পর্ষদের আন্তরিকতায় উপস্থিত অংশগ্রহণকারী সকল শ্রমিক কর্মচারি মুগ্ধতা প্রকাশ করে।
পরিচালনা পর্ষদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেনঃ ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, চেয়ারম্যান; ডা. লকিয়ত উল্যা, ব্যবস্থাপনা পরিচালক; প্রফেসর ডা. এন এ কামরুল আহসান, পরিচালক; ডা. আনোয়ারুল আজীম, ভাইস চেয়ারম্যান; ডা. মোহা. মিজানুর রহমান, পরিচালক; ডা. আলী আশরাফ খান, পরিচালক; ডা. ফজলুর রহমান মজুমদার, পরিচালক; মো. সাইফুল আমিন , ডিএমডি, প্ল্যান্ট অপারেশন; প্রফেসর ডা. জহির উদ্দিন মাহমুদ, পরিচালক; ডা. তাওহীদ আল বেরুনি, নির্বাহী পরিচালক, বায়ো ন্যাচারস লি.; ডা. মাহমুদুল হক রিটন, নির্বাহী পরিচালক, এগ্রোভেট লিমিটেড।
ঔষধ শিল্পের পথিকৃত বায়োগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা এ বিশাল আয়োজনে যে সকল কর্মকর্তা ও কর্মচারী নিরলস পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানান এবং শেয়ার হোল্ডার ও পরিচালনা পর্ষদের সকল সদস্য ও তাদের পরিবার পরিজনের অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গ্রুপ অব কোম্পানীর কর্মকর্তা কর্মচারীদের কর্মক্ষেত্রে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। বায়োফার্মা দেশীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে ২০০৮ সাল থেকে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ২৮টি দেশে গুণগত মানসম্পন্ন ঔষধ রপ্তানি করে আসছে।
বায়োফার্মা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের আভ্যন্তরীণ শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানে সৃষ্টিতে অসামান্য অবদান রেখেছে এবং দেশের বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে বলে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন।
বায়োগ্রুপের চেয়ারম্যান জনাব ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় কোম্পানির শ্রমিক কর্মচারীগন কোম্পানির মূল চালিকা শক্তি হিসাবে উল্লেখ করেন। সকল ভেদাভেদ ভৃলে সবাইকে একটি বৃহৎ পরিবারের সদস্য মনে করার অনুরোধ করেন।
শ্রমিক কর্মচারীদের কর্মদক্ষতার গুনে কোম্পানি আজ শক্তিশালী অবস্থানে এত দাড়িয়েছে এবং দেশে বিদেশে সুনাম অর্জন করে আসছে। এ গর্বের ভাগিদার আপনারাই। এজন্য শ্রমিক-কর্মচারীদের কোম্পানির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.