নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন রাষ্ট্রদূত

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৮ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, তা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিয়েছেন ঢাকায় নতুন নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

Islami Bank

তিনি বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো বিশেষ পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন।

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের এবং শুধু বাংলাদেশের জনগণেরই।

আরও পড়ুন…৫ জনের মৃত্যুদণ্ড গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে

one pherma

বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।

তিনি আরও বলেন, গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি, তিনি আমাকে বলেছিলেন যে নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে বলে আশা করছেন তিনি।

আমিও আশা করি, এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।

সিইসির সঙ্গে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, সিইসি যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় রইলাম। আশা করি, আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us