রাজশাহীতে সমাবেশ জনসভা মঞ্চে তারেক রহমান

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৯ জানুয়ারী ২০২৬

রাজশাহীর মাদরাসা মাঠের জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান।

Islami Bank

এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।সারাদেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করেন।

এর আগে, সকাল সাড়ে ১১টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ের ১২টার মধ্যে মাদরাসা মাঠ কানায় কানায় ভরে যায়। আশপাশের মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী-সমর্থকরা এই সমাবেশে আসেন মিছিল নিয়ে।

আরও পড়ুন…আপনারা আমাকে সুযোগ দেবেন, এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

one pherma

রাজশাহীর জনসভা শেষে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন তারেক রহমান। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চলের তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার যাবেন রংপুর। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর সেদিন বিকালে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

এরপর শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনী জনসভা রয়েছে। এ সফর কালে বিএনপি চেয়ারম্যান দুইদিন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us