বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘ময়ূরপঙ্খী বিজনেস, উদ্যোক্তা, কালচার ও লিডারশীপ সামিট–২০২৬’ ও ময়ূরপঙ্খীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারী ২০২৬

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ময়ূরপঙ্খী বিজনেস, উদ্যোক্তা, কালচার ও লিডারশীপ সামিট–২০২৬” ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

Islami Bank

২৯ জানুয়ারী রাতে রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর.এস ইভেন্ট মিডিয়ার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ কামরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসেডর রিফাত মাহবুব সাকিব।

বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন— তাঁতবাড়ির এমডি ও ফ্যাশন ডিজাইনার মোঃ আসাদুজ্জামান, স্টাইলবাড়ির ফাউন্ডার ও সিইও মোঃ উমর ফারুক, ময়ূরপঙ্খীর উপদেষ্টা ও সিরিয়া সাংবাদিক জ.ই বুলবুল,

আরও পড়ুন…ভোট গণনা শেষ পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকতে বললেন স্বতন্ত্র প্রার্থী

প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, আলবার্তা এডুকেশনের সিইও জেবুন নেছা, গেস্ট স্পিকার হিসেবে পাহাড়তলী এগ্রো ফরেস্টের চেয়ারম্যান ও সংগীতশিল্পী জাহিদ অন্তু, সমাজসেবক ও ব্যবসায়ী ইঞ্জিঃ এস.এম শহিদুল আলম, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এস.এম মাহবুব আলম শুভরাজ, সংগীত পরিচালক শওকত আলী ইমন, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশান।

ময়ূরপঙ্খীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসা, সাংবাদিকতা, সংস্কৃতি, মিডিয়া, সমাজসেবা, চিকিৎসা ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে “অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রদান করা হয়।

one pherma

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—

সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা লায়ন্স হেলেন এ নাসরিন
উদ্যোক্তা ও গীতিকবি শেলিনা আক্তার
স্বাস্থ্য বিষয়ক রিপোর্টিং এ
সিনিয়র সাংবাদিক ও লেখক জ. ই. বুলবুল, বিনোদনে

বাংলাদেশ প্রতিদিনের মাসুম জয়, নাগরিক সেবায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. আর মজিদ,সামাজিক কর্মকাণ্ডে রুপসী বাংলা টিভি ও ইংবালার সাংবাদিক মো. রুবেল ভূইয়া, স্বাস্থ্য সেবায় ও চিকিৎসায় ডা. একরামুল হক জোয়ার্দার, অটিজম গবেষক ডা. রাসেল আক্তার, লায়ন্স তপন কুমার নাথ, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, অটিজম বিশেষজ্ঞ লায়ন তপন কুমার নাথসহ আরও অনেক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

অভিনেতা সজল নূর, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, জিনাতারা তন্বী, জেআই খান আরিয়ান, মাহমুদ নোবেল, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, গৌতম সাহা, কনটেন্ট ক্রিয়েটর রাহানা রাখি, আবু নুসরাত ভিক্টর, সংগীতশিল্পী সুমি রানী, সংবাদ পাঠিকা লিজা চৌধুরী, রোকসানা নিহা, আরফাত সিদ্দিক, সানোয়ার খান, রাজ রিপা, অনাহিতা, তানিয়া ইসলাম, এসআই সুমন সহ আরও অনেক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us