নির্বাচনে ভোট দিলেন নাহিদ ইসলাম

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।

Islami Bank

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় ফকিরখালি রোডের মাথায় অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রতিকূলতাকে তারা গুরুত্ব দিচ্ছেন না।বরং জনগণকে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করছেন। প্রশাসন, গণমাধ্যম ও সেনাবাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দল গঠনের সম্ভাবনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছেন বলে মনে করছেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন…ঘুষের বিনিময়ে নির্বাচনি দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্য অব্যাহতি

one pherma

একই সঙ্গে জনগণের রায় মেনে নেওয়ার অঙ্গীকার করে বলেন, জয়-পরাজয়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের রায় দিতে পারেন, সেটিই প্রধান বিষয়।

১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us