নির্বাচনে ভোট দিলেন সারজিস আলম

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

Islami Bank

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন তিনি ।

পরে সংবাদকর্মীদের সারজিস আলম বলেন, ‌আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম।

one pherma

আরও পড়ুন…জীবনে প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিলাম: নুর

তিনি আরও বলেন, আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের ওপরে আমরা যেন আস্থা রাখি। ভোট গ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us