উৎসবের পরিবেশেই হবে এবারের নির্বাচন—ভোট দিয়ে আশাবাদ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর।

Islami Bank

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকায় স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি যেন সবাই উৎসবের পরিবেশে উদযাপন করতে পারে—এটাই প্রত্যাশা। আল্লাহর রহমতে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন…নিরাপদ বাংলাদেশ গড়াই হবে বিএনপির প্রথম অগ্রাধিকার: ভোট দিয়ে জানালেন তারেক রহমান

one pherma

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ সংক্রান্ত কোনো ভিডিও থাকলে তা তাকে দিতে অনুরোধ জানান। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

কেন্দ্র দখল সংক্রান্ত প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের তথ্য তাদের কাছে পাওয়া যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us