ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, চট্টগ্রামে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই আসনের (আংশিক) উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

Islami Bank

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ঘটনার পর কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌছে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করলে দুপুর দেড়টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন…ফলাফল মেনে নেব নির্বাচন সুষ্ঠু হলে: তারেক রহমান 

one pherma

প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম জানান, ভোট শেষে ফলাফলের তালিকা তৈরিতে ঝামেলায় পড়তে হয়। এ কারণে তিনি আগেভাগে ফলাফলের তালিকায় স্বাক্ষর নিয়েছেন। খারাপ উদ্দেশ্যে এ কাজ করেননি বলেও জানান তিনি। ওই আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন জানান, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা অপরাধ করেছেন। তিনি এলডিপির প্রার্থীর পক্ষে কাজ করছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us