হারলেন মির্জা আব্বাস নিজ কেন্দ্রে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Islami Bank

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগণনা শেষে পাওয়া প্রাথমিক ফলে দেখা গেছে, তিনি নিজের ভোটকেন্দ্রেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

মির্জা আব্বাসের নিজ কেন্দ্র হিসেবে পরিচিত মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে এই চিত্র উঠে আসে। কেন্দ্রটিতে মোট ২ হাজার ৯৩৩টি ভোট সংগৃহীত হয়েছে।

আরও পড়ুন…তারেক রহমান ঢাকা-১৭ আসনে এগিয়ে

one pherma

এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা আব্বাস পেয়েছেন মাত্র ৫১৬ ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ৫২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর নিজ কেন্দ্রে পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সন্ধ্যা থেকেই কেন্দ্রটির ফলাফল নিয়ে সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল, যা শেষ পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে জনরায়ের ইঙ্গিত দিচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us