তারেক রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তানের প্রেসিডেন্ট 

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দন জানান।পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে।

Islami Bank

আরও পড়ুন…তারেক রহমানকে শুভেচ্ছা জানাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে ও নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে তার দেশ আগ্রহী।

one pherma

পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ আঞ্চলিক সম্পর্ক গঠনে সহায়ক হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us