তারেক রহমান জামায়াত আমিরের বাসায়

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান। এছাড়া রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

Islami Bank

আরও পড়ুন…নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ, জামায়াত পেলো ৩২ শতাংশ ভোট: ইসি

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

one pherma

জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us