ভারতকে হারাতে পাকিস্তানের টার্গেট ১৭৬

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

কলম্বোয় আজ (১৫ ফেব্রুয়ারি) ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে খুব বেশি দেখা যায়নি ধুম-ধাড়াক্কা ব্যাটিং, মুহুর্মূহু ছক্কা । ইশান কিশান ৩টি ছক্কা মেরে এই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করেছেন।

Islami Bank

তিলক বার্মা, শিবাম দুবে ও রিঙ্কু সিংও একটি করে ছক্কা মারেন। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের পিটিয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ভারতীয় ব্যাটাররা।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। কোনো রান না করেই সালমান আলি আগার বলে আউট হন অভিষেক।

আরও পড়ুন…তারেক রহমান নাহিদ ইসলামের বাসায়

one pherma

এরপর অবশ্য ইশান কিশান ও তিলক বার্মা ঝড় তোলেন। তিলক ২৪ বলে ২৫ রান করে আউট হলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান ইশান কিশান। ৪০ বরে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ছক্কা মারেন ৩টি ও ১০টি মারেন বাউন্ডারি। সূর্যকুমার যাদব করেন ২৯ বলে ৩২ রান। ১৭ বলে ২৭ রান করেন শিবাম দুবে। হার্দিক পান্ডিয়া আউট হন শূন্য রানে। ১১ রান করেন রিঙ্কু সিং।

এদিকে এই ম্যাচে পাকিস্তান ৬ জন স্পিনার ব্যবহার করে রেকর্ড গড়ে। টি-টোয়েন্টিতে কোনো দল এতগুলো স্পিনার ব্যবহার করেনি। পেসার ছিলেন মাত্র একজন, শাহিন আফ্রিদি। ৩ উইকেট নেন সাইম আইয়ুব, ১টি করে নেন সালমান আগা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us