পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে দেশের আকাশে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও সমাগত হলো পবিত্র রমজান মাস। বাংলাদেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা বা রোজা রাখা শুরু করবেন।

Islami Bank

আরও পড়ুন…পুনঃভর্তি ফি নেয়া যাবে না শিক্ষার্থীদের কাছ থেকে: শিক্ষা মন্ত্রণালয়

one pherma

আজ বুধবার রাতেই এশার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে শুরু হবে প্রথম তারাবির নামাজ এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে প্রথম রোজার আনুষ্ঠানিকতা।বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us