১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়–এর গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Islami Bank

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

আরও পড়ুন…ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, চালু হচ্ছে ১৩ উপজেলায়

one pherma

প্রচলিত রীতি অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us