ডিএমপি কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিলেন

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপির কমিশনারের পদ থেকে অব্যাহতি চাইলেন শেখ মো. সাজ্জাত আলী।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অব্যাহতিপত্র স্বাক্ষর করে তিনি পুলিশ সদরদপ্তরে পাঠান।

Islami Bank

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি।শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।

আরও পড়ুন…কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে অমর একুশে বই মেলায়: ডিএমপি

one pherma

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি সরকার গঠন করায় এখন পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us