আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

Islami Bank

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার।

আরও পড়ুন…খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে মনোনয়ন দিল বাংলাদেশ

one pherma

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের টাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এই সূত্রটিও নিশ্চিত করেছে যে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে।তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us