ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানী ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন “ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরাম“র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর- কালকিনি-ডাসার জাতীয় সংসদীয় আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ বি এম সেলিম আহমেদ।

Islami Bank
one pherma

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাওলাদার। ছবি: ইবাংলা.প্রেস

 

এসময় প্রধান অতিথি আনিসুর রহমান রাস্তাঘাট, নদী-খাল দখল, স্বাস্থ্য ও শিক্ষাখাতে অসঙ্গতি তুলে ধরে সংবাদ প্রচারের মাধ্যমে দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টন একটি অভিজাত রেঁস্তোরায় ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন…ড্রোন হামলা কুয়েত বিমানবন্দরে

এসময় সাংবাদিকদের সমাজের দর্পন আখ্যা দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের সকল কাজে সহায়তা করারও আহ্বান জানান তিনি।

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদ। ছবি:- ইবাংলা.প্রেস।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক এম এ মান্নান মিয়া, সভাপতি এবিএম সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সিকদার আবদুস সালাম, কোষাধ্যক্ষ শামীম আহসান, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাওলাদার, ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন মুন্না, দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক শাহাদাত হোসাইন, সিনিয়র সদস্য আবদুল আওয়াল ঠাকুর,  ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের খান প্রমুখ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us