বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট মিসাইলের আঘাতে: ইরান
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ ২০২৬
কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। সোমবার (২ মার্চ) সকালে এই খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে একটি এফ-১৫ যুদ্ধবিমানকে ধীরগতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল।
তবে সেটি যুক্তরাষ্ট্রের, নাকি ইসরাইলের তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কারণ দুই দেশই এই দুই ইঞ্জিনবিশিষ্ট সর্বআবহাওয়ায় সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করে।একাধিক গণমাধ্যম জানিয়েছে, পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।
আরও পড়ুন…এবার বিস্ফোরণে কাঁপল ইরাক কাতার-আমিরাতের পর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন, খামেনির মৃত্যু ছিল ‘মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল’।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.