পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন মিরপুরের প্যারিস খালে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ ২০২৬

মিরপুরের পল্লবী এলাকার প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

Islami Bank

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। ঈদের পর স্থানীয়দের সাথে আলোচনা করে খালটির খনন কাজ শুরু হবে।

আরও পড়ুন…ইরানের ড্রোন হামলা সৌদি আরামকো তেল শোধনাগারে

one pherma

আমিনুল হক বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা যায়। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার।

তবে, খাল পাড়ের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে ঠাঁই’ নিতে হবে তাদের।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us