ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হলেন মজিদ ইবনে রেজা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ ২০২৬

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান নিহত হওয়ার পর বড় শূন্যতা তৈরি হয়েছিল। এবার সেই পদে এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

Islami Bank

তিনি রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইলি ও মার্কিন হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন।

আরও পড়ুন…আঘাত হানলো ইরানের মিসাইল কুয়েতের মার্কিন দূতাবাসে

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় পূর্বসূরি নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।

one pherma

প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপ-পরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us