খামেনির স্ত্রীও নিহত যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায়

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর তার স্ত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার (২৮ ফ্রেব্রুয়ারি) সকালে খামেনির কার্যালয় ও বাসভনে হামলা হলে তিনি নিহত হন।

Islami Bank

প্রথমদিকে এ তথ্য নিশ্চিত না হওয়া গেলেও পরে ইরানি কর্তৃপক্ষ তা স্পষ্ট করে। একই সঙ্গে নিহত হন সর্বোচ্চ নেতার মেয়ে ও তার নাতনি নিহত হয়। এ সময় খামেনির স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়।

আরও পড়ুন…কাতারের গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেল ইরানের ড্রোন হামলায়

one pherma

এবার জানা গেল তিনি মারা গেছেন। আজ সোমবার (২ মার্চ) দেশটির জাতীয় প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, খামেনির ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে হামলা চালায় তাতে তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us