ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে ইতালি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ ২০২৬

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত। রোববার (৮ মার্চ) ইতালির সংবাদপত্র করিয়েরে ডেলা সেরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

Islami Bank

শনিবার টেলিফোনে ওই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে ‘একজন মহান নেতা’ বলে উল্লেখ করেন। বলেন, ‘ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করছে।মেলোনি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা।

আরও পড়ুন…আলোকসজ্জা করা হবে না এবার স্বাধীনতা দিবসে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু।এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।

one pherma

এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us