বিশ্বকাপ জিততে ২৫৬ রান দরকার নিউজিল্যান্ডের

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ০৮ মার্চ ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত দাপট দেখিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ১৫ ওভারেই দুইশ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। যদিও পরের চার ওভারে রান তোলার গতি কিছুটা কমিয়ে দেয় নিউজিল্যান্ডের বোলাররা।

Islami Bank

তবে শেষ ওভারে শিভাম দুবের ঝড়ো ব্যাটিংয়ে আবারও গতি ফিরে পায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে ভারত।

টি–টোয়েন্টি ক্রিকেটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাশাপাশি টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর।

এদিন ভারতের প্রথম তিন ব্যাটারই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন। ইনিংসের শুরুতেই তাণ্ডব শুরু করেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়ে রীতিমতো ঝড় তোলেন তিনি।

শেষ পর্যন্ত ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।পাওয়ার প্লের ছয় ওভারেই ভারত তোলে ৯২ রান। এই সময়েই নিজের অর্ধশতক পূর্ণ করেন অভিষেক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ।

আরও পড়ুন…হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন গ্রেপ্তার

one pherma

অন্য প্রান্তে সঞ্জু স্যামসন তুলনামূলক ধীরগতিতে শুরু করলেও পরে তিনিও হয়ে ওঠেন ভয়ংকর। ৩৩ বলে ফিফটি করা স্যামসন শেষ পর্যন্ত ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

তিন নম্বরে নেমে ইশান কিষাণও দেখান নিজের বিধ্বংসী রূপ। একের পর এক বোলারকে সীমানার বাইরে পাঠিয়ে মাত্র ২৩ বলেই অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বলে ৫৪ রান করে থামেন এই বাঁহাতি ব্যাটার।

তবে ১৫ ওভারের পর হঠাৎ করেই ছন্দ হারায় ভারত। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পাশাপাশি রান তোলার গতিও কমে যায়। স্যামসন ও কিষাণের বিদায়ের পর সাজঘরে ফেরেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবও।

শেষদিকে অবশ্য শিভাম দুবে ঝড় তুলে ভারতের সংগ্রহকে আরও বড় করেন। মাত্র ৮ বলে ২৬ রানের কার্যকর ক্যামিও খেলেন তিনি। তার ঝোড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত আড়াইশ পার করে ভারত।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us