সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৫ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

Islami Bank

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ করে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। পরে বিমান বন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে ওনাকে (মির্জা আব্বাস) জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে।

ওনারা বলেছেন, ওনাকে জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা ওনাকে দেখেছেন। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে অসুবিধা হয়নি, উনি নিরাপদে আছেন।

আরও পড়ুন…বোনাসের সঙ্গে গরুর মাংস উপহার দিলো মেঘনা গ্রুপ

one pherma

এর আগে সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে।

এর আগে গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড গঠনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us