নবীনগরে বিএনপির ইফতার মাহফিলে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলা

ইবাংলা.প্রেস | রুবেল ভূইয়া | ১৭ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের মিলন মেলা চোখে পড়ার মতো। মঙ্গলবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

Islami Bank

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিতি বাড়তে থাকে, যা একপর্যায়ে মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের শিক্ষা দেয়।

আরও পড়ুন…রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আগামীর পথচলায় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

one pherma

পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন ও মো. জসিম। সালাউদ্দীন ভূইয়া শিশিরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেষে সম্মিলিত ইফতারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us