সিঙ্গাপুরের সঙ্গে হেরে বাছাইপর্ব শেষ বাংলাদেশের

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ৩১ মার্চ ২০২৬

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে এএফসি এশিয়া কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ। মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করেও শেষ রক্ষা হয়নি লাল-সবুজদের।

Islami Bank

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ ৩১তম মিনিটে হঠাৎ পাল্টা আক্রমণে গোল পায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল পেয়েই দারুণ এক দৌড়ের পর কুয়েহর নেয়া জোরালো শটটি মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি।

বাংলাদেশ গোলরক্ষকের হাত থেকে ফিরে আসা বলটি চলে যায় ইখসান ফান্দির পায়ে। ইখসান বুদ্ধিমত্তার সঙ্গে বল বাড়িয়ে দেন হারিস স্টুয়ার্টের দিকে। দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই তারকা।যদিও ম্যাচের প্রথম ১৫ মিনিটে ভালোই দাপট দেখায় বাংলাদেশ। একবার সামিত সোম হেডে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ একের পর এক আক্রমণ শানায়। তবে প্রতিপক্ষের গোলমুখে নিজেদের কার্যকারিতা প্রমাণ করতে পারেনি। ৬১ মিনিটে ফাহিমের বদলে শাহরিয়ার ইমনকে মাঠে নামান কোচ হাভিয়ের কাবরেরা।

আরও পড়ুন…সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে

one pherma

১১ মিনিট পর বাংলাদেশ দলে আরও দুটি পরিবর্তন আনা হয়। ফাহামিদুল ও মোরছালিনকে তুলে নিয়ে মাঠে নামানো হয় বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে। তবে তাতে কাঙ্ক্ষিত গোল আসেনি।

৭৯ মিনিটে সামিত সোমের একটি দুর্বল ফ্রি কিক সহজেই ঠেকিয়ে দেয় সিঙ্গাপুর। বাংলাদেশ তখনই হাতছাড়া করে গোলের সবচেয়ে সুবর্ণ সুযোগ। শেষ পর্যন্ত ৩১তম মিনিটের ওই গোলেই নির্ধারিত হয় ফলাফল।

প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইপর্বে মোট ৬ ম্যাচে বাংলাদেশের মাত্র একটি জয়। অন্য ৫ ম্যাচে তিন হার, দুই ড্র। সব মিলিয়ে পয়েন্ট ৫। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us