নবীনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে সামির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।সামির ওই গ্রামের সোহরাফ মিয়ার ছেলে।

Islami Bank

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মুজিব এসব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, “ছেলেটিকে একাধিকবার সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সামির তার চাচার সঙ্গে ফসলি জমি দেখতে যায়। জমির আইল ধরে হাঁটার সময় একটি সাপ সামিরকে কামড় দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সে ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। এদিকে কয়েক মাস পর পর নবীনগরে সাপের কামড়ে সাধারণ মানুষের মৃত্যু হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কোন কাজে আসছে না, এমন অভিযোগের প্রেক্ষিতে টিএইচও হাবিবুর রহমান বলেন, আমরা অন্তত ১০ টি করে ভেকসিন মওজুদ রাখি, কিন্তু ভেকসিন প্রয়োগেও কিন্তু আইসিওর সাপোর্ট দরকার হয়।

one pherma

আরও পড়ুন…২২ দিনে হাম সন্দেহে আক্রান্ত ৭৬১০, মৃত্যু ১১৩ জনের: স্বাস্থ্য অধিদপ্তর

তার যথাযথ ব্যবস্হা না থাকায় কারণে তা কোন কাজে আসে না, যদিও সব সাপের কাটায় ভেকসিন দরকার হয় না। তবে অচিরেই ১০০ সয্যা বিশিষ্ট সম্প্রসারিত হলে সব সমস্যার সমাধান করা যাবে।
সে লক্ষ্যে কাজ চলছে আমাদের।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us