রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন…দুই সপ্তাহ ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গ্রিন লাইফ হাসপাতালের ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.