জ্বালানি সংকটের স্থায়ী সমাধান: বাংলাদেশের জন্য বিকেন্দ্রীকৃত শক্তি বিপ্লবের সময় এখনই
ইবাংলা.প্রেস | ইফতেখার হোসেন | ২০ এপ্রিল ২০২৬
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা তেল ও গ্যাস বাজারে গভীর প্রভাব ফেলছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের মতো আমদানিনির্ভর জ্বালানি অর্থনীতিতে।
বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি, গ্যাস সরবরাহে সংকট, এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয়—সব মিলিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় প্রশ্নের মুখে।
এই পরিস্থিতি সাময়িক নয়; বরং এটি দীর্ঘমেয়াদী সংকটে রূপ নিতে পারে। তাই এখন প্রয়োজন দেশীয় উৎসভিত্তিক, টেকসই এবং বিকেন্দ্রীকৃত জ্বালানি কৌশল।
বিদ্যুৎ খাতে বাস্তবতা ও সম্ভাবনা বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৬–১৮ হাজার মেগাওয়াট, যেখানে ঘাটতি ৩–৪ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছায়।
এই ঘাটতি পূরণে আমদানিনির্ভরতা বাড়ছে, যা অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।সমাধান হতে পারে—মাইক্রো উইন্ড টারবাইন ও নেট মিটারিং ভিত্তিক উৎপাদন ব্যবস্থা।

৫–২০ কিলোওয়াট ক্ষমতার ছোট উইন্ড টারবাইন যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় এবং নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়, তাহলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
আরও পড়ুন…সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
এতে ব্যক্তি বিনিয়োগ ও সরকারি সহায়তার সমন্বয়ে একটি নতুন শক্তিশালী অর্থনৈতিক খাত তৈরি হবে।সরকার যদি এই বিদ্যুৎ কমপক্ষে ১৫ টাকা প্রতি ইউনিট দরে কিনে, তবে এটি আমদানিকৃত বিদ্যুতের তুলনায় সাশ্রয়ী হবে এবং দেশীয় কর্মসংস্থান বাড়াবে।
গ্যাস সংকট ও গ্রামীণ বায়োগ্যাসের সম্ভাবনা:
বাংলাদেশে দৈনিক গ্যাস ঘাটতি প্রায় ৮০০–১০০০ এমএমসিএফডি। এই ঘাটতির একটি বড় অংশ পূরণ করা সম্ভব বায়োগ্যাসের মাধ্যমে। আমদানিকৃত গ্যাস যদি সার উৎপাদন ও শিল্প খাতে ব্যবহৃত হয় তা জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করবে। সার উৎপাদন ব্যহত হলে কৃষি উৎপাদন ব্যহত হবে, এবং শিল্প উৎপাদন ব্যহত হলে বেকারত্ব বৃদ্ধি পাবে- দুটোই জাতীয় অর্থনীতির জন মারাত্মক হুমকি।
সোলার শক্তি ইতোমধ্যেই বাংলাদেশে জনপ্রিয়। যদি প্রতিটি বাড়িতে ছোট আকারের সোলার সিস্টেম স্থাপন করা যায় এবং উইন্ডের সাথে হাইব্রিড করা হয়, তাহলে অতিরিক্ত কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
অর্থনীতি, কর্মসংস্থান ও ভবিষ্যৎ
এই তিনটি খাত—উইন্ড, সোলার ও বায়োগ্যাস—সমন্বিতভাবে বাস্তবায়ন করলে:
৫–৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব
গ্যাসের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে
১০ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে
বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে
তথ্যচিত্র (Infographic Summary)
বাংলাদেশ জ্বালানি সমাধান – ৩ স্তম্ভ
বিদ্যুৎ ঘাটতি: ৩,০০০–৪,০০০ MW
গ্যাস ঘাটতি: ৮০০–১,০০০ MMCFD
উইন্ড এনার্জি
৫ লাখ ইউনিট (১০kW)
সম্ভাব্য: ~১,৫০০ MW
বায়োগ্যাস
২০–৫০ পরিবার প্রতি ইউনিট
২০–৩০% রান্নার গ্যাস সমাধান
সোলার
কোটি বাড়ি × ১kW
২,০০০ MW
কর্মসংস্থান: ১০ লাখ+
আমদানি ব্যয়: উল্লেখযোগ্য হ্রাস
কার্বন নিঃসরণ: কমবে – যার বিপরীতে সরকার কার্বন ক্রেডিট পাবে।
সমাধান:
Net Metering বাধ্যতামূলক – ও DEWCO ১৫ টাকা ইউনিট মুল্যে বিদ্যুৎ কিনবে, স্বপক্ষে যুক্তি হল বিগত সরকার ১৮ টাকা ইউনিট দরে ভারতের আদানি থেকে ও ২২ টাকা দরে কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কনেছিল – দেশের জনগণের কর্ম সংস্থান ও কার্বন ক্রেডিট আমলে নিয়ে অবশ্যই ১৫ টাকা দরে বিদ্যুৎ কিনতে পারে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে পারে।
Interest-free loan – এখাতে মোট বিনিয়োগের ৫০% দাতা সংস্থা থেকে সংগ্রহ করতে হবে ও উদ্যোক্তা দের মধ্যে সহজ স্বত্বে এ ঋন টারবাইন বা ব্যয়ো প্লান্ট স্থাপন এর বিপক্ষে বয় করতে হবে- DESCO অতি সহজেই এই ঋন আদায় করতে পারবে।পরীক্ষা মুলক ভাবে প্রতিটা ইউনিয়ানের ৫ টি টারবাইন ও ৫ টি বায়ো গ্যাস প্ল্যান্ট স্থাপন করা য়েতে পারে। সফল ইউনিয়ন চেয়ারম্যনা কে পুরস্কৃত করা যেতেপারে, যার ঘোষনা আগে থেকেই থাকবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.