শিবচরে ৩১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ইবাংলা.প্রেস | মাদারীপুর প্রতিনিধি | ২০ এপ্রিল ২০২৬
আজ সোমবার সকালে মাদারীপুরের জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান।
শিবচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রের আয়োজনে হাম ও রুবেলা ক্যাম্পেইন উদ্ভোদন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন শিশুদের মহামারি রোগের মুক্তি পেতে বিনা মূল্যে টিকা প্রদান করা একটি মহত উদ্যোগ, বাংলাদের প্রতিটি শিশুকে বিনা মূল্যে টিকা প্রদানের জন্য অন্তরিক অভিনন্দন,
শিবচর উপজেলার ৩১ হাজার শিশুকে ১১ দিন ব্যাপি টিকা প্রদান করা হবে, আটদিন উপজেলার কমিউনিটিতে এবং তওনদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে, অনুষ্ঠানে সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাজেবিন বলেন ইতিমধ্যেই আমরা ২৫ হাজার ডোজ টিকা পেয়েছি, শিবচর উপজেলার ৩১ হাজার শিশু কে টিকার আয়তায় আনার জন্য ক্যাম্পেইনের শুভ উদ্ভোদন করা হলো, টিকার কোনো সংকট নাই, চাহিদা থাকলে আরো আনাতে পারবো,
আরও পড়ুন…সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম হোসেন, এমওডিসি ডাঃ তরিকুল ইসলাম, ইপিআই কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।প্রথম দিনে উপজেলার ৮টি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে এবং আজকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮৯ জন শিশুকে টিকা প্রদান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ সম্ভব। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময় অনুযায়ী তাদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.