শিবচরে সেতুর অভাবে চরম দুর্ভোগ, ভোগান্তিতে এলাকাবাসী

ইবাংলা.প্রেস | মাদারীপুর প্রতিনিধি | ২১ এপ্রিল ২০২৬

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের পুরানকান্দি – খাড়াকান্দি সরকে একটি সেতুর অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।স্হানীয় সূত্রে জানা যায় পদ্মার ভাঙ্গনে প্রায় ২০ বছর পূর্বে মাদবরের চর বাজার থেকে উত্তর দিকে পুরানকান্দি নামক স্হানে নদীর মতে একটা শাখা নদীতে পরিনত হয়েছে, জেখানে পুরো বছরই মাঝ পথে নৌকায় পারাপার হতে হয়।

Islami Bank

একটা কৃষি প্রধান এলাকা কুল,কলেজের শিক্ষার্থী সহ অনেক লোকের চলাচল, একটি রোগী আনা নেয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি, মাদবরের চরের কৃষেক তাদের ফসল ঘরে তুলতে কষ্ট , সুকনো মৌসুমেও পারাপারে দির্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়।

একাধিকবার ব্রীজ নির্মানের পদক্ষেপ গ্রহন করলেও অদৃশ্য কারনে হয়নি,উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের কষ্টের সীমা নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট নদীর ওপর সেতু না থাকায় ছোট ডিঙ্গি নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানির স্রোত বেড়ে গেলে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন…শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

one pherma

এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, “একটা সেতু হলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যেত। স্কুল-কলেজে যাওয়া, বাজার করা, চিকিৎসার জন্য যাওয়া—সবকিছুতেই এখন চরম কষ্ট করতে হয়।প্রাথমিক বৃত্তি পরিক্ষা দিতে আসা সামিয়ার মা জানান, সঠিক সময়ে স্কুলে পৌঁছানো সম্ভব হয় না।

ফলে তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে, এছাড়া বাচ্চারা কোথায়ও গেলে তাদের সাথেই থাকতে হয়, বর্ষায় নদী শ্রোত বেশী হলে অনেক বাচ্চারা স্কুলে জেতে পারনা ভয়ে একইভাবে কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে গিয়ে সমস্যায় পড়ছেন, যার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সেতু নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us