হরমুজ প্রণালিতে এক দিনে তিন জাহাজে ইরানের গুলি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।বুধবার (২২ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।

Islami Bank

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউকেএমটিও জানায়, ওমান উপকূলের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে গুলি ও রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করা হয়েছে। এতে জাহাজটির ‘ব্রিজ’ বা নিয়ন্ত্রণকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, একটি আইআরজিসি গানবোট তাদের দিকে এগিয়ে আসে এবং পরে গুলি চালায়। ওই গানবোটে তিনজন আরোহী ছিলেন বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

গ্রিস থেকে পরিচালিত এই জাহাজের ক্যাপ্টেন আরও জানান, হামলার আগে কোনো বেতার যোগাযোগ করা হয়নি। যদিও শুরুতে তাদের জানানো হয়েছিল যে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি রয়েছে। তবে জাহাজে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি এবং সব ক্রু নিরাপদ রয়েছেন।

one pherma

আরও পড়ুন…৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

এদিকে ইউকেএমটিও জানিয়েছে, দ্বিতীয় একটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে ইরানের প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী ওই জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ক্রুরা সুরক্ষিত আছেন।

এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী তৃতীয় একটি কনটেইনার জাহাজেও একই এলাকায় গুলি চালানো হয়। জাহাজটি বর্তমানে সাগরে স্থির অবস্থায় রয়েছে এবং এর ক্রুরাও নিরাপদ আছেন।

ইরান প্রথমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে এবং পরবর্তীতে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us